স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনরত বড়পুকুরিয়া কয়লাখনির পাশের গ্রামবাসীর সঙ্গে পেট্রোবাংলার সমঝোতা হয়েছে। খনি এলাকার ১১ গ্রামের বাসিন্দাদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির নেতাদের সঙ্গে গত শুক্রবার পেট্রোবাংলার চেয়ারম্যানের দুই দফা বৈঠকের পর এ সমঝোতা হয়।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনছুর বলেন, আগামী জুন-জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ওই কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, পেট্রোবাংলার চেয়ারম্যানের আশ্বাসের পরিপ্র্রেক্ষিতে আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে।খনির অফিসার্স ক্লাব হল রুমে দুপুর সোয়া ১২টা ও বিকেল চারটায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহম্মেদ উল্লাহ্, পেট্রোবাংলার পরিচালক মোল্লাহ মবিরুল হক, খনি বোর্ডের পরিচালক সামসুদ্দিন, খনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিন, উপমহাব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) এ বি এম কামরুজ্জামান, জীবন ও সম্পদ রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, মশিউর রহমান, সুলতান মাহমুদ, মোখলেছুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।দুই শ্রমিককে চেক প্রদানবড়পুকুরিয়া খনি দুর্ঘটনায় আহত দুই শ্রমিককে শুক্রবার চার লাখ টাকার চেক দেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান খনির পার্শ্ববর্তী তেলীপাড়া গ্রামে গিয়ে মো. জেনারুলকে (২৮) তিন লাখ ও খলিলপুর সরদারপাড়ার ইদু সরদারকে (৩০) এক লাখ টাকার চেক দেন।