প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহের দিবস উপলক্ষে শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪০তম শাহাদাতবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালন করেছে কুড়িগ্রাম জেলা জাসদ। এ উপলক্ষে দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি ইমদাদুল হক। বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্রাহাম লিংকন, দৈনিক কুড়িগ্রাম খবর-এর সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম ছানালাল বকসী, জেলা জাসদের সহসভাপতি ছামছুল হক, গোপীনাথ ও আনছার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বকুল, সদস্য খমির উদ্দিন, তৌহিদুল বকসী ঠান্ডা প্রমুখ।