কর্নেল তাহেরের আজ ৩৮তম মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ফাঁসির ৩৮তম বার্ষিকী আজ ২১ জুলাই। কর্নেল তাহের সংসদ কার্যকরী পরিষদ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শহীদ কর্নেল তাহের দিবস হিসেবে পালনের জন্য আহ্বান জানিয়েছে।
এ উপলক্ষে কর্নেল তাহের সংসদ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। এতে অধ্যাপক আনোয়ার হোসেন ‘যুদ্ধাপরাধীদের বিচার: দীর্ঘসূত্রতার বিপদ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।