কর্নেল তাহেরের মতো সাহসী ও সৎ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিজ্ঞার মাধ্যমে গণবিপ্লবের আলো ছড়িয়ে দেশকে ভালোবাসতে হবে। এ জন্য কর্নেল তাহেরের মতো সাহসী ও সৎ হতে হবে। সাম্য আর দ্রোহের অতন্দ্র প্রহরী তাহের কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। এ প্রজন্মের তরুণদের তাঁর আত্মত্যাগ, আধুনিক চিন্তা ও দেশপ্রেমের ইতিহাস জানতে হবে।কুমিল্লা টাউন হলে গতকাল শুক্রবার জেলা জাসদ আয়োজিত ৩৫তম কর্নেল তাহের দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি শফিকুর রহমান। সভায় বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি রবিউল আলম প্রমুখ।