কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২১ জুলাই শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ফাঁসির ৩৯তম বার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সাবেক সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা আবু তাহের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রাজনীতির অনুসারী ছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি ক্যান্টনমেন্টে সেনা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে বন্দী জিয়াউর রহমানকে মুক্ত করেন। ১৯৭৬ সালের ১৭ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামরিক ট্রাইব্যুনালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২১ জুলাই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মুক্তিযুদ্ধের সময়ে আবু তাহের পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে দেরাদুনে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণশিবিরে যোগ দেন। এরপর তিনি দেশে এসে টাঙ্গাইল ও ময়মনসিংহে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেন। যুদ্ধে তিনি একটি পা হারান।