কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী আজ

শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ২১ জুলাই। মুক্তিযোদ্ধা আবু তাহের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রাজনীতির অনুসারী ছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি ক্যান্টনমেন্টে সেনা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে বন্দী জিয়াউর রহমানকে মুক্ত করেন। ১৯৭৬ সালের ১৭ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামরিক ট্রাইব্যুনালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২১ জুলাই মৃত্যুদণ্ড কার্যকর
করা হয়।
মুক্তিযুদ্ধের সময়ে আবু তাহের পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে দেরাদুনে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণশিবিরে যোগ দেন। এরপর তিনি দেশে এসে টাঙ্গাইল ও ময়মনসিংহে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেন। যুদ্ধে তিনি একটি পা হারান। জাসদ এই দিনটিকে তাহের দিবস হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আজ বিকেল সাড়ে চারটায় জাসদের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।