কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ লে. কর্নেল (অব.) তাহেরের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ২১ জুলাই শনিবার। ৩৫ বছর আগে আজকের দিনে গোপন সেনা আদালতের আদেশে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। দিনটি উপলক্ষে কর্নেল তাহের সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘যুদ্ধাপরাধীদের বিচার-গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক ওই আলোচনা সভায় কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মঈন উদ্দীন খান বাদল, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির প্রমুখ অংশ নেন। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।