কর্নেল তাহেরের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় গত-কাল শনিবার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জাসদ নেতা শহীদ লে. কর্নেল (অব.) আবু তাহেরের (বীর উত্তম) ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পূর্বধলা উপজেলা কমান্ড কার্যালয়ে গতকাল সকালে কালো পতাকা উত্তোলন করা হয়। তাহেরের জন্মস্থান নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে কাজলা গ্রামে শোক মিছিল, কবর জিয়ারত ও কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ছাড়া এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সাংগঠনিক কমান্ডার আলাউদ্দিন, আবদুর রব তালুকদার প্রমুখ।