কর্মকমিশন সচিবালয়ের সহকারী প্রোগ্রামার পদে লিখিত পরীক্ষা ২০ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের ‘সহকারী প্রোগ্রামার’ পদের লিখিত পরীক্ষা ২০ মার্চ শনিবার সকাল ১০টায় তেজগাঁওয়ে কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যোগ্য প্রার্থীদের নামে ডাকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে।কোনো প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকলে তাঁকে পরীক্ষার দুই বা তিন কার্যদিবস আগে অফিস চলার সময় প্রবেশপত্রের প্রতিলিপি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রবেশপত্রের প্রতিলিপি সংগ্রহের জন্য প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ কমিশন সচিবালয়ের প্রধান কার্যালয়ের ইউনিট-৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্য বিবরণী।