কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় হাবিব উল্লাহ নামের ‘মাদকাসক্ত’ এক তরুণের মারধরে একটি মুঠোফোন কোম্পানির কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল উপজেলার মুখোরিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তার নাম আমিনুল ইসলাম (৩৫)। আমিনুলকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আমিনুল কোম্পানির কাজে মুখোরিয়া বাজারে যান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ওই বাজারের কাজ করার সময় হাবিব উল্লাহ অতর্কিতে রড দিয়ে আমিনুলের হাঁটুতে আঘাত করা শুরু করেন। এতে আমিনুল মাটিতে লুটিয়ে পড়েন। গৌরীপুর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।