কর্মকর্তা-কর্মচারী ক্লাবে টিআরের গম বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় টিআর (টেস্ট রিলিফ) থেকে কর্মকর্তা-কর্মচারী ক্লাবের নামে সাড়ে নয় টন গম বরাদ্দ দেওয়া হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির জন্যে এ বছর জুনে উপজেলায় বিশেষ ও সাধারণ যথাক্রমে ৩০০ ও ৩১৭ টন গম আসে। এখান থেকে উপজেলার অফিসার্স ক্লাবের নামে পাঁচ টন, তৃতীয় শ্রেণীর কর্মচারী ক্লাবের নামে তিন টন ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ক্লাবের নামে দেড় টন বরাদ্দ দেওয়া হয়েছে।উপজেলা তৃতীয় শ্রেণীর কর্মচারী ক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের ক্লাবের নামে যে গম বরাদ্দ দেওয়া হয়েছে তা আমরা স্বচ্ছভাবে ব্যবহার করেছি; গ্রিল, সোফা ক্রয় ও টয়লেট তৈরি করতে আমাদের আরও বেশি টাকা ব্যয় হয়েছে।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম বলেন, ‘অফিসার্স ক্লাবের নামে টিআর বরাদ্দের বিষয়টি একটু সেনসেটিভ। আপনি ইউএনও স্যারের সঙ্গে যোগাযোগ করেন।’পিআইও শোয়াইব আহমাদ খান বলেন, অফিসার্স ক্লাব তো সামাজিক প্রতিষ্ঠানের মধ্যেই পড়ে তাই ক্লাবের নামে টিআর বরাদ্দ দেওয়া হয়েছে।