কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজশাহী ও রংপুর অঞ্চল ভেঙে কোম্পানিতে রূপান্তর করার প্রতিবাদে পাবনায় কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বুধবার দিনব্যাপী কর্মবিরতি পালন করেন। দুপুরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি অঞ্চল কোম্পানিতে রূপান্তর প্রক্রিয়া শুরু হওয়ায় ৩১ জুলাই থেকে পাবনার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ আন্দোলন শুরু করেন। গতকাল সকালে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে যান। কিন্তু কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন।