কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ডাকা তিন দিনব্যাপী ধর্মঘট গতকাল সোমবার শেষ হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা ও ব্যাংকঋণ দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ৫ জানুয়ারি থেকে তারা ধর্মঘট শুরু করে।কর্মসূচির শেষ দিনে গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। ঐক্য পরিষদের মহাসচিব আল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন পরিষদের সভাপতি আবদুস ছালাম, অফিসার সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন চৌধুরী, সহসভাপতি সুলতান আলী, নির্বাহী সদস্য মশিউল আলম, সহায়ক কর্মচারী পরিষদের সভাপতি আবদুর রউফ প্রমুখ।