কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় মো. শাহারুল ইসলাম নামে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামারুজ্জামান তাঁকে গ্রেপ্তার করেন। শাহারুল ইসলাম অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (সমন্বয়-৫ অধিশাখা) প্রশাসনিক কর্মকর্তা। দুদকের সূত্র বলেছে, শাহারুল ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালে দিনাজপুরের বীরগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলায় অভিযোগ করা হয়, অর্থ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন তিনি।