কর্মকর্তা জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা আত্মসাতের মামলায় ফরিদপুরের নগরকান্দা অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কামরুল হাসানকে (৪২) জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের ঋণ দেওয়ার নামে কামরুল হাসান দুই কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৪৬৭ টাকা আত্মসাৎ করেছেন বলে একটি মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন বর্তমান শাখা ব্যবস্থাপক রমেশ রায়। ওই রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

l ফরিদপুর অফিস