প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা শ্মশানঘাট এলাকায় তিতাস নদীতে সাঁতার কাটতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁর নাম ইমাদ বিন ইসলাম। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায়। তিনি চট্টগ্রামের ইয়াং ওয়ান নামের একটি বায়িং হাউসে কর্মকর্তা ছিলেন। ইমাদ গতকাল শনিবার বেলা একটার দিকে তাঁর চার বন্ধুকে নিয়ে নদীতে সাঁতার কাটতে নামেন। ইমাদ সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে চলে যান। এ সময় ইমাদ সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পর তাঁর বন্ধুরা নৌকা নিয়ে তাঁর কাছে পৌঁছার আগেই তিনি নদীতে তলিয়ে যান।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম গতকাল সন্ধ্যা সাতটার দিকে বলেন, এখন পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি