কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন উপজেলার কাশেমগঞ্জে ভোলা-চরফ্যাশন-কচ্ছপিয়া আঞ্চলিক সড়কে গতকাল মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় মো. ফারুক (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি মনপুরা উপজেলার সাকুচিয়া গ্রামে। তিনি বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের চর মানিকা শাখার হিসাবরক্ষক ছিলেন। চরফ্যাশন থানার ওসি আবুল বাসার বলেন, বাসটি জব্দ করা হয়েছে।