কর্মকর্তা সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা সমিতির নির্বাচন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল সভাপতি এবং ফলিতরসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের সহকারী রেজিস্ট্রার আহসানুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, গতকাল ক্যাম্পাসের মমতাজ ভবনে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট হয়। মোট ৩৪৪ জন ভোটারের মধ্যে ৩০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার নওয়াব আলী খান ফলাফল ঘোষণা করেন।