প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রবিউল ইসলামের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে তিনতলা ভবনের দ্বিতীয় তলায় রবিউলের বাসায় ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে ভেতরের আসবাব লন্ডভন্ড হয়ে যায়। এ সময় বাসায় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এই ভবনের তৃতীয় তলাতেই ভাড়া থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।