কর্মকর্তাকে অপহরণ, এক ঘণ্টা পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) একটি কারখানার ব্যবস্থাপককে গত সোমবার বিকেলে দুর্বৃত্তরা অপহরণ করে। এক ঘণ্টা পর তিনি মুক্তি পান।
ইপিজেড সূত্রে জানা গেছে, সোমবার কারখানায় দায়িত্ব পালন শেষ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে রহিমআফরোজ গ্লোবাট লিমিটেডের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ইপিজেডের পেছনের ফটক দিয়ে তাঁর রূপপুরের বাড়ি ফিরছিলেন। পাকশী হার্ডিঞ্জ সেতু পার হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মাঠের কাছে এলে তিনটি মোটরসাইকেলে করে আট-নয়জন দুর্বৃত্ত তাঁকে অপহরণ করে।
মোস্তাফিজুরের বড় ভাই হাফিজুর রহমান জানান, দুর্বৃত্তরা তাঁর ভাইকে অপহরণের পর সন্ধ্যা সাতটার দিকে পুনরায় পাকশীতে রেখে যায়।
পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মানিকুজ্জামান বলেন, আপসরফা হওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।