কর্মকর্তাকে মারধর ঢাকা-পটুয়াখালী লঞ্চ চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদা না দেওয়ায় পটুয়াখালী নদী বন্দরে গতকাল বৃহস্পতিবার সকালে সুন্দরবন-৬ নামের একটি লঞ্চের কর্মকর্তাকে মারধর করেছে সন্ত্রাসীরা। প্রতিবাদে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা।লঞ্চমালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, পটুয়াখালী ঘাটে ঢাকাগামী অপেক্ষমাণ তিনটি লঞ্চ ঘাট থেকে সরিয়ে নদীর অপর পাড়ে নোঙর করে রাখা হয়েছে। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় ঢাকাগামী যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার পটুয়াখালী-ঢাকা নৌপথের সমন্বয়কারী মো. আবুল কালাম খান বলেন, পটুয়াখালী ঘাটে তাঁদের লঞ্চগুলো চাঁদাবাজির শিকার হচ্ছে। চাঁদা না দিলে হামলা চালানো হচ্ছে।