কর্মকর্তাকে মারধরের ঘটনায় ১১ জন বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ১১ কর্মকর্তাকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে। গতকাল বুধবার রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো চিঠিতে এসব কর্মকর্তাকে দ্রুত নতুন দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৪ মে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে পক্ষে-বিপক্ষে কর্মসূচি চলাকালে কর্মকর্তাদের একটি পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। এতে মীর মোর্শেদ নামের এক কর্মকর্তা গুরুতর আহত হন।
গত রোববার বিশ্ববিদ্যালয়ের ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় ওই কর্মকর্তাদের ভর্ৎসনা ও সতর্ক করা হয়। একই সঙ্গে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়।
ওই ১১ কর্মকর্তা হলেন সহকারী রেজিস্ট্রার আসাদুজ্জামান মাখন, মিনারুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হান্নান, আলমগীর হোসেন, আবদুস সালাম ও রুহুল আমিন, সহকারী হিসাব পরিচালক জাহিদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের শাখা কর্মকর্তা জিল্লুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা রাশেদ চৌধুরী এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শাখা কর্মকর্তা গিয়াস উদ্দিন।