কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ইউএনডিপির সহায়তা চায় দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহায়তা চায় দুদক। তবে সরাসরি কোনো আর্থিক সহায়তার প্রয়োজন নেই।
গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ইউএনডিপির এদেশীয় পরিচালক সুদীপ্ত মুখার্জির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন। দুদকের বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।