কর্মকর্তার উদ্যোগ
একজন কর্মকর্তার উদ্যোগে অন্য সংস্থার সহায়তায় মেৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের দেয়াল ও ফটক করা হয়েছে। তঁার উদ্যোগে উপজেলা কার্যালয়ে পানিরও ব্যবস্থা হয়েছে।জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে, শহরের শাহ মোস্তফা সড়কের ওই কার্যালয়ের বেশ কিছু জরাজীর্ণ স্থাপনা ছিল। কার্যালয়টির বষ্টেনী দেয়াল ও ফটক ছিল না। ২০০৮ সালের ২১ জানুয়ারি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে এই কার্যালয়ে যোগ দেন মো. আবদুল আউয়াল ভুঞা। তিনি প্রথমেই অপ্রয়োজনীয় জরাজীর্ণ স্থাপনাসমূহ অপসারণ করেন। পরে সরকারি প্রকল্পের মাধ্যমে বষ্টেনী দেয়াল ও ফটক নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু বরাদ্দ না পাওয়ায় তা সম্ভব হয়নি। এ অবস্থায় তিনি পেৌরসভার মেয়রের সঙ্গে পরামর্শ করে এসব বিষয়ে তঁার সহযোগিতা চান।পেৌর মেয়র ফয়জুল করিম ময়ূন প্রকল্প গ্রহণ করে মেৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের দেয়াল ও ফটক নির্মাণ করে দেন। রাজনগর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে দীর্ঘদিন ধরে একটি গভীর নলকূপ না থাকায় পানির সংকট চলছিল। কিন্তু জনস্বাস্থ্য প্রকেৌশল বিভাগ থেকে জানানো হয়, নিয়ম অনুযায়ী পঁাচ হাজার টাকা জমা দিলে নলকূপ স্থাপনের ব্যবস্থা করা হবে। পরে ওই কর্মকর্তা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা পঁাচ হাজার টাকার চেক দিলে জনস্বাস্থ্য প্রকেৌশল অধিদপ্তরে তা জমা দেওয়া হয়। এরপর রাজনগর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গভীর নলকূপ স্থাপন করা হয়।একজন কর্মকর্তার এ রকম উদ্যোগের জন্য ২০১০ সালের বিভাগীয় সম্মেলনে মহাপরিচালক সুনীল চন্দ্র গাইন তঁাকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের উদ্যোগে সবাইকে অনুপ্রাণিত হওয়ার পরামর্শ দেন। ২০১১ সালের ১ জুন থেকে এই কর্মকর্তা অবসরকালীন ছুটিতে গেছেন।মো. আবদুল আউয়াল ভুঞা প্রথম আলোকে বলেন, Èসরকারিভাবে কোনো অফিসের উন্নয়ন কার্যক্রম না হলেও কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগ থাকলে অন্য সংস্থার সহযোগিতা নিয়ে অনেক কাজ সম্পন্ন করা সম্ভব। আমি বরাদ্দের অপেক্ষা না করে নানাভাবে বিভাগের অনেক সমস্যার সমাধানের চষ্টো করেছি। আমার মনে হয়, এটা সবারই করা উচিত।'মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, Èপ্রাণিসম্পদ কর্মকর্তা এসে বলেন, দেয়াল ও ফটক না থাকায় অফিস প্রাঙ্গণে গরু-ছাগল ঢুকে পড়ে। কাজটি করে দিতে অনুরোধ করেন। তঁার আগ্রহ দেখে কাজটি করে দিয়েছি।'