কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ অমান্য ও অবহেলা করায় মাগুরা সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শেখ মুহাঃ সুজাউদ্দিনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত সোমবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলাম এই দণ্ড দেন। গতকাল মঙ্গলবার ওই কর্মকর্তা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ নভেম্বর একটি চুরি ও মারামারির ঘটনার তদন্তের দায়িত্ব পান ওই কর্মকর্তা। কিন্তু বারবার নির্দেশ সত্ত্বেও তিনি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে ব্যর্থ হন।