কর্মক্ষেত্রে এক বছরে নিহত ১২৪০ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে চলতি বছর শ্রমিকের মৃত্যুর হার বেড়েছে। এ বছর কর্মক্ষেত্রে মারা গেছেন ১ হাজার ২৪০ জন শ্রমিক। ২০১৫ সালে এ সংখ্যা ছিল ৯৫১। বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওশি) ফাউন্ডেশনের এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি উপস্থাপন করেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৬ সালে প্রাতিষ্ঠানিক খাতে ৩৫৯ জন এবং অপ্রাতিষ্ঠানিক খাতে ৮৮১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবহন খাতে সবচেয়ে বেশি (৪৮৬ জন) শ্রমিক মারা গেছেন। এ ছাড়া নির্মাণ খাতে ১৪৭ জন, পোশাকশিল্পে ৮৮ জন, কৃষি খাতে ৮৭ জন (বজ্রপাতে ৫৫ জন) নিহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন এস এম মোর্শেদ, সহকারী পরিচালক আলম হোসেন, প্রোগ্রাম অফিসার আরিফা আস আলম, কমিউনিকেশন অফিসার আব্দুর রাশিদ, তাজরীন দুর্ঘটনায় আহত শ্রমিক নাসিমা প্রমুখ।