কর্মক্ষেত্রে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১২৮ জন শ্রমিক মারা গেছেন। এর মধ্যে ৪৪ জনই মারা গেছেন নির্মাণ খাতে। পোশাকশিল্পে মারা যান ছয়জন। এ সময়ে আহত হন ১০৮ জন শ্রমিক। বাংলাদেশ অকুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন কর্মক্ষেত্রে দুর্ঘটনাসংক্রান্ত জরিপ শেষে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে। জরিপে বলা হয়, ৪৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বজ্রপাতে ২৬ জন মারা গেছেন। জাহাজ থেকে পড়ে মারা গেছেন ১৭ জন শ্রমিক। আহত শ্রমিকদের ৪৫ জনই অগ্নিকাণ্ড ও বয়লার বিস্ফোরণের শিকার। বিজ্ঞপ্তি|