কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন। পয়লা মে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা ছবি । প্রথম আলো
আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন। পয়লা মে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা ছবি । প্রথম আলো

কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত বৃহস্পতিবার রাজধানীতে মে দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কর্মসূচি পালনকালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ (বিটিইউসি) বিভিন্ন সংগঠন আট হাজার টাকা ন্যূনতম মজুরি ও শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দাবি জানায়।
গত বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিটিইউসির শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন ও কর্মক্ষেত্রে নিহত ও আহত শ্রমিকদের কর্মদিবসের আয় অনুযায়ী ক্ষতিপূরণ আইন সংশোধন করতে হবে। শ্রমিকদের প্রকৃত মজুরি খাত ঠিক রাখতে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির ভিত্তিতে ২০ ভাগ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানান তাঁরা।
সমাবেশে টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, শ্রমিকদের বঞ্চিত করে জাতীয় অর্থনীতির বিকাশ সম্ভব নয়। তাই সব ধরনের বৈষম্য দূর করে সব কাজে সমমজুরি দিতে হবে। সমাবেশ শেষে লাল পতাকার বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে অনুষ্ঠান শেষ হয়।