কর্মক্ষেত্রে শিশুর সুরক্ষার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে শিশুর প্রতি মানবিক আচরণ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে লেখাপড়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতির মধ্য দিয়ে যশোরে শিশু সুরক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
কনভেনশনে অন্তত ৬০টি শিল্প ও কলকারখানার মালিক এবং শ্রমিক সংগঠনের তিন শতাধিক প্রতিনিধি এ অঙ্গীকার করেন। শিশু অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কনভেনশন হয়।
শিশু অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার।