কর্মক্ষেত্রের জন্য জেন্ডার নীতি প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমবাজারে যে হারে নারীর অংশগ্র্রহণ ও অবদান বেড়েছে, সেই অনুপাতে কাজের পরিবেশে উন্নতি এবং সুযোগ-সুবিধা বাড়েনি। তাই কর্মক্ষেত্রের জন্য একটি জেন্ডার নীতি প্রণয়ন করা দরকার।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) আয়োজিত ‘নারীবান্ধব কর্মক্ষেত্র গড়তে চাই শ্রম আইনের সুরক্ষা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারে বলা হয়, মাত্র ২০ ভাগ নারী শ্রম আইনের আওতাভুক্ত। কর্মক্ষেত্রে নারীর জন্য মর্যাদাকর, সমান আচরণ ও সমান সুযোগ নিশ্চিত করা পাশাপাশি ওই জেন্ডার নীতি করতে হবে।সেমিনারে সভাপতিত্ব করেন বিলেসর নির্বাহী পরিষদের সম্পাদক সাংসদ রওশন জাহান। অবস্থানপত্র পড়ে শোনান সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, আয়োজক সংস্থার চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উপপরিচালক ফরিদা ইয়াসমিন এবং বি এফ টি ইউ সি নারী কমিটির সভাপতি ফরিদা আক্তার। সঞ্চালক ছিলেন বিলেসর সহসভাপতি শিরীন আখতার। বিজ্ঞপ্তি।