প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল খালেককে সভাপতি ও সৈয়দ মকবুল আহাম্মদকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির ২০১২-১৪ সালের জন্য ১০ সদস্যের একটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। আর কোনো প্যানেল নির্বাচনে অংশ না নেওয়ায় তাঁরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। গতকাল বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে ওই প্যানেল জমা দেওয়া হয়। নির্বাচন কমিশনার ও বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম বিষয়টি নিশ্চিত করেন।