কর্মচারী সমিতির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি গাইবান্ধা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দেলোয়ার হোসেন। বক্তব্য দেন মাঠ কর্মচারী সমিতির সহসভাপতি শহিদুল ইসলাম, সাহিত্যবিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কল্যাণ সমিতির সহসভাপতি মাসুদুর রহমান প্রমুখ। শেষে সেকেন্দার আলীকে সভাপতি ও দীপায়ন রঞ্জন দাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির গাইবান্ধা জেলা শাখা কমিটি গঠন করা হয়।