কর্মচারীকে মারধরের অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে চার ঘণ্টা দোকান বন্ধ রেখে ধর্মঘট করেছেন ওষুধ ব্যবসায়ীরা। শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ওষুধের দোকানের এক কর্মচারীকে মারধর করেছেন অভিযোগে গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বরিশাল মেডিকেল কলেজের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইক গতকাল দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের হাওলাদার ফার্মেসিতে ১০০ টাকার একটি নোট খুচরা করতে যান। ফার্মেসির কর্মচারী মো. রুবেল খুচরা নেই বলে জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সাইককে লাঞ্ছিত করেন রুবেল। পরে সাইক কলেজে গিয়ে তাঁর সহপাঠীদের নিয়ে এসে রুবেলকে মারধর করেন।এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বরিশাল শাখা ধর্মঘট করে। পরে মানবিক কারণে ও পুলিশের অনুরোধে বিকেল চারটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মাকসুমুল হক বলেন, ছাত্ররা অন্যায় করলে তার বিচার করা হবে।