কর্মচারীদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কোষাগার থেকে বেতন ভাতা, অবসর ও মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে জামালপুরের সাতটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। জামালপুর জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় শহরের দয়াময়ী চত্বরে এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে জামালপুর সদর পৌরসভা, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী পৌরসভার প্রায় তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। মানববন্ধন চলাকালে জামালপুর জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং জামালপুর পৌরসভার সচিব নূরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।