কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই  বিশ্ববিদ্যালয়ে  কর্মচারীদের সন্তানদের (পোষ্য কোটায়) ভর্তি করাসহ বিভিন্ন  দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের  কর্মচারীরা  গতকাল সোমবার মানববন্ধন করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে কয়েক দফা দাবির মধ্যে পোষ্য কোটায় কর্মচারীদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর দাবি ছিল অন্যতম।

দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানেরা যদি ভর্তি পরীক্ষায় আবেদন করার  যোগ্যতা অর্জন করেন,  তবে  তাঁদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে নিতে হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান বলেন, ‘বিধিমোতাবেক এভাবে ভর্তির দাবিটি অযৌক্তিক, এ ক্ষেত্রে মেধা বৈষম্য হতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল প্রদান,  চাকরির  সময়সীমা ৬০ থেকে ৬৫ বছর করা, জাতীয় পে-স্কেল, টাইম  স্কেল ও  সিলেকশন গ্রেড আগের মতো বহাল রাখা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।