কর্মজীবী দুস্থ নারীদের মধ্যে সঞ্চয়ের চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর ও খানসামা উপজেলায় ১৬০ জন কর্মজীবী দুস্থ নারীর মধ্যে গতকাল বুধবার এক কোটি ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি) প্রকল্পের অধীনে তিন বছর কাজ শেষে সঞ্চয় বাবদ একেকজন নারী ৭০ হাজার টাকা করে পেয়েছেন।

এ উপলক্ষে গতকাল সকালে খানসামা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরইআরএমপি প্রকল্পে কাজ করা খানসামার ছয়টি ইউনিয়নের ৬০ জন নারীর মধ্যে চেক বিতরণ করেন স্থানীয় সাংসদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করে এলজিইডি। সেখানে সদর উপজেলার ১০০ জন কর্মজীবী দুস্থ নারীর মধ্যে ৭০ লাখ টাকার চেক বিতরণ করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম।