কর্মজীবী নারীদের সুরক্ষায় এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় পূর্ণাঙ্গ কৃষিশ্রম আইন প্রণয়নের দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কর্মজীবী নারী’। গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় এক সংবাদ সমেঞ্চলনে এ দাবি জানানো হয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির জেলা কর্মসূচি কর্মকর্তা আরিফ হোসেন। এ ছাড়া বক্তব্য দেন সংস্থার মাঠ সংগঠক সেলিনা আক্তার, শিউলী আক্তার, সুফিয়া আক্তার প্রমুখ।লিখিত বক্তব্যে বলা হয়, দেশের গ্রামীণ অর্থনীতির সর্ববৃহৎ খাত হচ্ছে কৃষি। খাদ্য জোগানের পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তায় সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এ খাত। দেশের কর্মজীবী নারীদের বিরাট অংশ কৃষি কাজে নিয়োজিত রয়েছে। ‘কর্মজীবী নারী’ ২০০৫ সাল থেকে ‘নারীশ্রমিকের নেতৃত্ব বিকাশ এবং কৃষিশ্রমিকের অধিকার প্রতিষ্ঠা’ প্রকল্পের মাধ্যমে মানিকগঞ্জসহ দেশের ছয়টি জেলায় কাজ করে যাচ্ছে। সংবাদ সমেঞ্চলনে বক্তারা নারীশ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় যেসব দাবি তুলে ধরেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো: ইউনিয়ন পর্যায়ে কৃষিশ্রমিকদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা নির্ধারণ, একই কাজে নারী-পুরুষের সমমজুরি এবং পেশাগত ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ।