কর্মজীবী বাবাদের ১৫ দিনের ছুটির প্রস্তাব পরীক্ষাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ও শিশুর পরিচর্যার জন্য কর্মজীবী বাবাদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার প্রস্তাবটি পরীক্ষাধীন।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, বিভাগীয় কমিশনারদের পদটি গ্রেড-১ করার বিষয়টিও পরীক্ষাধীন আছে। তিনি আরও বলেন, জনপ্রশাসনে যাঁরা ভালো কাজ করবেন, তাঁদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

কামাল আবদুল নাসের চৌধুরী আরও বলেন, প্রস্তাবিত সরকারি কর্মচারী আইনটিও শিগগিরই সচিব সভায় অনুমোদন পাবে বলে তাঁরা আশা করছেন।

সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কে মোট ৩৮টি প্রস্তাব করেছেন জেলা প্রশাসকেরা। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকও উপস্থিত ছিলেন।