কর্মজীবী হোস্টেলের নারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ের বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলে গড়ে ৩০০ টাকা করে সিট ভাড়া বাড়ানো হয়েছে। গত নভেম্বর মাস থেকে এই বাড়তি ভাড়া কার্যকর হওয়ার কথা। তবে একসঙ্গে এত টাকা বাড়ানো এবং অন্যান্য অব্যবস্থাপনার জন্য হোস্টেলের বেশির ভাগ নারী গত তিন মাস সিট ভাড়া দিচ্ছেন না। নারীরা অভিযোগ করেছেন, আন্দোলন করায় সিট ছেড়ে দেওয়ার জন্য হোস্টেল কর্তৃপক্ষ তাঁদের হুমকি দিচ্ছে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে হোস্টেলের কর্মজীবী নারীরা মানববন্ধনে বর্ধিত সিট ভাড়া বাতিল ও বিভিন্ন অব্যবস্থাপনার জন্য হোস্টেল সুপার নাজমা আক্তারের পদত্যাগ দাবি করেন। মানববন্ধনে ৬০ জন নারী অংশ নেন।