প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নবগঠিত কর্মপরিষদ কেন স্থগিত করা হবে না, তিন দিনের মধ্যে তা জানতে চেয়েছেন আদালত। কর্মপরিষদকে অবৈধ ঘোষণা করে আদালতে পৃথক দুটি মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে যুগ্ম জেলা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঞ্জুরুল হোসেন গতকাল সোমবার এ নির্দেশ দেন। ছাত্রদল কলেজ শাখার সভাপতি মশিউর রহমান মঞ্জু গতকাল দুপুরে মামলা দুটি দায়ের করেন। মামলা দুটিতে কর্মপরিষদের সভাপতি কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস, সহসভাপতি মঈন তুষার, সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাত ও সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সামছুদোহাসহ কমিটির ২৭ জন সদস্যকেই আসামি করা হয়েছে।মামলার আরজিতে বলা হয়, গত ২০ জুন বেআইনি প্রক্রিয়ায় ব্রজমোহন কলেজের অস্থায়ী কর্মপরিষদ গঠন করা হয়। যা বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) স্বাভাবিক গণতান্ত্রিক কর্মকাণ্ড তথা নিয়মিত নির্বাচন বাধাগ্রস্ত করেছে।