কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। আগামী রোববার কালো ব্যাজ ধারণ এবং পরদিন পৌরসভার প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করা হবে। পৌর পরিষদের ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বেতন-ভাতাদি পাননি বলে অভিযোগ রয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।