কর্মবিরতি, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয়জন শ্রমিককে ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর বাদাম এলাকার তামিসনা ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল কর্মবিরতি পালন ও ভাঙচুর করেছেন। গাজীপুরের সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মনোয়ার হোসেন জানান, কারখানায় ঢুকতে শ্রমিকদের স্বাক্ষর দেওয়ার নিয়মকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার ছয়জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানায় ভাঙচুর করেন। র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।