প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত জাতীয় বেতনকাঠামোতে নিজেদের অবমূল্যায়ন করা হচ্ছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণাসহ চার দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট এবং স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার এসব কর্মসূচি পালন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে এসব কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। কর্মসূচিতে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক সরদার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সারওয়ার জাহান প্রমুখ।