প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন পুনর্নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, পূর্বঘোষণা অনুযায়ী এ কর্মবিরতি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববারও একই কর্মসূচি পালন করা হবে। আগামী রোববারের কর্মসূচিতে পরবর্তী সময়ের আন্দোলন সম্পর্কে ঘোষণা করা হবে।