কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদোন্নতিসহ ছয় দফা দাবিতে সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা গতকাল রোববার সকাল থেকে চার ঘণ্টা করে কর্মবিরতি পালন শুরু করেছেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালন করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দেশের সহকারী শিক্ষকেরা ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে জেলার ১ হাজার ৫৯৫ জন সহকারী শিক্ষক গতকাল থেকে চার ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।