কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেকশন গ্রেডের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করে সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। দাবি মানা না পর্যন্ত এ সময় তাঁরা আজ সোমবার থেকে প্রতিদিন তিন ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এ সমাবেশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমাবেশে কর্মকর্তারা বাৎসরিক ইনক্রিমেন্ট এবং চাকরির বয়সসীমা ৬২ করার দাবি জানান। পরে তাঁরা উপাচার্যের সঙ্গে দেখা করতে যান। উপাচার্য আবদুল হাকিম সরকার তাঁদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান ও তাঁদের দাবি বিবেচনা করার আশ্বাস দেন।