কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেকশন গ্রেডের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করে সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। দাবি মানা না পর্যন্ত এ সময় তাঁরা আজ সোমবার থেকে প্রতিদিন তিন ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এ সমাবেশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।