কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ বিভাগের মাস্টাররোল (অস্থায়ী) কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে টেলিযোগাযোগ অঞ্চলের কর্মচারীরা গতকাল সোমবার থেকে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছেন। মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এই কর্মসূচি চলাকালে গতকাল দুপুরে কর্মচারীরা রংপুরের টেলিযোগাযোগ আঞ্চলিক কার্যালয়ে বিক্ষোভ সমাবেশও করেন। সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দেলোয়ার হোসেন, সামছুল হক, আবদুল মোতালেব, মোকাররম হোসেন, আবদুল আউয়াল, ফিরোজ মিয়া, মোস্তাফিজুর রহমান ও জিয়াউর রহমান।