কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধার সাতটি উপজেলার ৩০১টি কমিউনিটি ক্লিনিকে গতকাল রোববার থেকে কর্মবিরতি শুরু হয়েছে। কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার ডাকে ওই কর্মসূচি পালিত হচ্ছে। ওই অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি আতাউর রহমান বলেন, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি চলবে। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ১৮ ফেব্রুয়ারি থেকে পূর্ণদিবস লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে।