কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে নকলনবিশেরা চাকরি স্থায়ী করার দাবিতে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন। জেলার নকলনবিশ সমিতি এর আয়োজন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা নকলনবিশ সমিতির সভাপতি নুরুন্নবী মিয়া ও সাধারণ সম্পাদক শাহ্ মোস্তফা রবিউল ইসলাম। শাহ্ মোস্তফা রবিউল ইসলাম বলেন, নকলনবিশেরা দীর্ঘদিন থেকে সরকারের কাছে চাকরি স্থায়ী করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন। ১৯৮৪ সালের ১৫ আগস্ট শোকসভায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরি স্থায়ী করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এলেও দাবি বাস্তবায়িত হয়নি। তাই তাঁরা দ্রুত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।